আল জান্নাত বিডি.কম
Image default
 রোযার অধ্যায়

পরিচ্ছেদঃ ১১৯২. কাউকে গালি দেওয়া হলে সে কি বলবে, আমি তো রোযা পালনকারী?রমজানের বাকি দিনগুলোতে রোজাদারের করণীয়
১৭৮৩। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ……… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ তাআলা বলেছেন, রোযা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তাঁর নিজের জন্য, কিন্তু রোযা আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। রোযা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন রোযা পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাঁকে গালি দেয় অথবা তাঁর সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোযাদার। যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তাঁর শপথ! রোযাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও সুগন্ধ। রোযাদারের জন্য রয়েছে দু’টি খুশী, যা তাঁকে খুশী করে। যখন সে ইফতার করে, সে খুশী হয় এবং যখন সে তাঁর রবের সাথে সাক্ষাত করবে, তখন রোযার বিনিময়ে আনন্দিত হবে।
كتاب الصوم
باب هَلْ يَقُولُ إِنِّي صَائِمٌ إِذَا شُتِمَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ “.

সম্পর্কিত পোস্ট

মামুনুল হকসহ ৯ গুণীজনকে সম্মাননা দিল বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি

আল-জান্নাত বিডি.কম

ফিতরা কেবল মুসলিমদের দেওয়া যাবে?

আল-জান্নাত বিডি.কম

মুসলিম বিশ্বের মধ্যে একটি শক্তিশালী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে চান এরদোগান।

আল জান্নাত বিডি.কম

Leave a Comment