আল জান্নাত বিডি.কম
Image default
প্রবন্ধসমূহ

শবে কদরে করণীয় ও বর্জনীয় আমল

লাইলাতুল কদর বা শবে কদর হলো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর (২১, ২৩, ২৫, ২৭ বা ২৯) অন্যতম, যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ও অত্যন্ত মহিমান্বিত [১, ৪, ৭, ৮]। এ রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল এবং আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করেন [১, ১২]। এটি ক্ষমা ও ইবাদতের সুবর্ণ সুযোগ, যখন ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন [১]।

মহিমান্বিত এ রাতে যেমন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, তেমনই রয়েছে বর্জনীয় বিষয়ও। আসুন জেনে নেয়া যাক পবিত্র এ রাতের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ।

  

শবে কদরে করণীয়

১. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা।
২. মাগরিবের নামাজের পর নফল নামাজ আদায় করা।
৩. পবিত্র কোরআন তেলাওয়াত করা।
৪. বেশি বেশি জিকির-আজকার করা।
৫. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
৬. বিগত গুনাহের জন্য কান্নাকাটি করা এবং গুনাহ থেকে মাফ চাওয়া।
৭. কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া।
৮. বেশি বেশি দান-সদকা করা।
৯. মা-বাবা এবং মুরব্বিদের কবর জেয়ারত করা।
১০. আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ভাল কাজ করা।
১১. মানুষের প্রতি সুন্দর ও উত্তম আচরণ করা।

কদরে বর্জনীয়

১. অবহেলায় এ রাত কাটিয়ে না দেয়া।

২. শুধু ঘুমিয়ে রাত কাটিয়ে না দেয়া।
৩. আলসেমি করে ইবাদতহীন বসে না থাকা।
৪. মানুষের প্রতি হিংসা-বিদ্বেষ না রাখা।
৫. আতশবাজি ফোটানো থেকে বিরত থাকা।
৬. গোল্লা ফোটানো থেকে বিরত থাকা।
৭. দলবেঁধে আড্ডাবাজি না করা।
৮. সবাই মিলে চিৎকার-চেঁচামেচি এবং হৈ-হুল্লোড় না করা।
৯. যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা।

সম্পর্কিত পোস্ট

যাকাতের নিসাব ও বন্টনের খাত

আল-জান্নাত বিডি.কম

Leave a Comment